সাব-রেজিস্ট্রারগণের বদলী সংক্রান্ত নীতিমালা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিচার শাখা-৬ সরকারী পরিবহন পুল ভবন সচিবালয় লিংক রোড, ঢাকা। নং-আর-৬/১এম-১৮/২০০১-১৪১ তারিখঃ ২৯-০৪-২০০৯ খ্রিঃ ১। সরকার সাব-রেজিস্ট্রারগণের বদলী সংক্রান্ত বিষয়ে নিম্নরূপ নীতিমালা প্রণয়ন করিল, যথাঃ – সরকার কর্তৃক অনুমোদিত সাব-রেজিস্ট্রার অফিসসমূহের বিন্যাসকৃত শ্রেণী (এ,বি,সি) এই নীতিমালার ক্ষেত্রে প্রযোজ্য হইবে; নব-নিযুক্ত বা সম্প্রতি নিয়োগপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারগণকে “সি” শেণীর অফিসে পদায়ন করা হইবে। বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়াসহ চাকুরী স্থায়ীকরণ করা হইলে “সি” শ্রেণীর অফিসে ০৫ (পাঁচ) বৎসর সন্তোষজনক চাকুরী, জ্যেষ্ঠতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে সুযোগ থাকা সাপেক্ষে তাঁহাদেরকে “বি” শ্রেণীর অফিসে পদায়ন করা যাইবে; অনুরূপভাবে “বি” শ্রেণীর অফিসে ০৫ (পাঁচ) বৎসর সন্তোষজনক চাকুরীর পর সুযোগ থাকা সাপেক্ষে জ্যেষ্ঠতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে “এ” শ্রেণীর অফিসে পদায়ন করা যাইবে; কোন শ্রেণীর অফিসের সংখ্যার তুলনায় উক্ত শ্রেণীর জন্য উপযুক্ত সাব-রেজিস্ট্রারের সংখ্যা কম অথবা বেশি হইলে সাব-রেজিস্ট্রারের জ্যেষ্ঠতা ও দক্ষতা...